শহরে বিশেষ বাসে ফেলুদা সফর

মৌমিতা দেবনাথ,
শহরে বিশেষ বাসে ফেলুদা সফর
শহর কলকাতা মানেই বাঙালির কাছে একঝাঁক নস্টালজিয়া। আর বাঙালির নস্টালজিয়ায় অন্যতম প্রধান জায়গা জুড়ে আছে সত্যজিৎ রায়ের ফেলুদা। শহর কলকাতাকে তিনি তার ফেলুদা গল্পগুলোতে অত্যন্ত সুন্দরভাবে বিরাজমান করেছেন। সেই ভিন্টেজ গাড়ি উত্তরের অলিগলি সহ বাঙালির রসনাবিলাস সব মিলিয়ে বাঙালির ফেলুদা মানেই এক অন্যরকম নস্টালজিয়া। আর সেই নস্টাল জিয়াকে আরো একবার ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগে শহর কলকাতায় হাজির হলো ফেলুদা সফর। ২১ নম্বর রজনী সেন রোড কলকাতা সাত লক্ষ ঊনত্রিশ, এ গিয়ে যে কত কিশোর কিশোরী আমার আপনার প্রিয় ফেলুদার খোঁজ করেছে তার কোন হিসাব নেই। এদিন শহরে ভিন্টেজ গাড়ি করে হাজির হলেন সন্দীপ রায় আর ফেলুদার বিশেষ এই বাস সফরে ফেলুদা প্রিয় মানুষরা ঘুরে দেখলেন কলকাতার বিভিন্ন দর্শনীয় জায়গা। ফেলুদার কথা যখন হচ্ছে সেখানে রসনা তৃপ্তির ব্যবস্থা থাকবে না তা কি করে হয় সেখানেই দেখতে পাওয়া গেল ফেলুদার নতুন ছবি হত্যা পুরীর জটায়ু ওরফে লালমোহন বাবুকে। প্রত্যেকেই যেন এদিন এক অন্যরকম নস্টালজিয়ায় ভেসে গিয়েছিল। সত্যজিৎ রায় বাংলার গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু বহু যুগ পেরিয়ে গেলেও সেই ফেলুদা মোহে আজও বুদ হয়ে আছে বাঙালি। বারে বারে যেনো ফিরে যেতে ইচ্ছা করে সেই নস্টালজিয়ায়।