মৌমিতা দেবনাথ,
শহরে ফের উদ্ধার টাকার পাহাড়, বালিগঞ্জের পর গড়িয়াহাটে গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা
রাজ্যজুড়ে একের পর এক জায়গায় উদ্ধার কোটি কোটি টাকার পাহাড়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে তাতে রীতিমতো ব্যাপক শোরগোল রাজ্য রাজনীতি জুড়ে। আর তার মাঝেই বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের এস টি এফ এর গোয়েন্দারা শহরের একাধিক জায়গায় তদন্ত অভিযান চালায় আর তারপরে গড়িয়াহাট মোড়ের কাছে একটি গাড়িকে আটক করে তারা।সেই গাড়িতে তল্লাশি চালিয়েই উদ্ধার প্রায় ১ কোটি টাকা।ঘটনায় আটক করা হয়েছে সন্দেহ ভাজন তিনজন ব্যক্তিকে। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ।

