শস্যবীমা যোজনা নিয়ে কৃষিজীবীদের সচেতন করতে ট্যাবলোর উদ্বোধন করা হল সোমবার। আজ সকালে জেলা প্রশাসনিক ভবনে ট্যাবলোর সূচনা করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা, কৃষি আধিকারিক সৌমেন্দ্রনাথ দাস সহ অন্যান্যরা। জেলাশাসক জানান, রবি মৌসুমের শস্য বীমা যোজনা নিয়ে কৃষকদের সচেতন করতে আজ একটি ট্যাবলেট উদ্বোধন করা হল। বিভিন্ন এলাকায় ঘুরে কৃষকদের এই বিমা নিয়ে সচেতন করবে। যারা এই যোজনায় আবেদন করবেন, তাঁদের চাষে কোনোরকম ক্ষতি হলে জমির পরিমাণ অনুযায়ী তাঁরা ক্ষতিপূরণ পাবেন।

