নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ
শরীর জুড়ে আট কিলো সোনার গয়না- গোল্ডেন কিং বাদশার সোনা রহস্য,
সারা দেহে সুসজ্জিত মোটা মোটা সোনা। সারাদিন গলায় পড়ে সোনার হার, দশ হাতে আংটি এবং ব্রেসলেট। শুনে মনে হতে পারে বাপি লাহিড়ীর কথা বলা হচ্ছে কিন্তু তিনি নন। কথা হচ্ছে গোল্ডেন কিং সানি নানা সাহেব ওয়াক চুরে। গোল্ডেন বাদশা নামে পরিচিত সানির জন্ম হয় পুনেতে এবং স্কুল কলেজ জীবন তিনি সেখানেই সম্পূর্ণ করেছে। কিন্তু কেন সোনা পরার এমন অদ্ভুত শখ তার। তিনি জানালেন ছোটবেলা থেকে শোনার প্রতি এক অদ্ভুত শখ তার। তবে এই কাজে তিনি একা নন তাকে সবসময়ের জন্য সঙ্গ দেয় তার বন্ধু সঞ্জয় গোজার ওরফে বান্টি। সানি এবং বান্টি পরিচিত দ্য গোল্ডেন গাইজ নামে। দুজনের সোনার পরিমাণ মোট ১৩ কিলো , সোনার পরিমাণ ৮ কিলো এবং বান্টির কাছে সোনার পরিমাণ ৫ কিলো। দুই বন্ধুর কাছে মোট সাড়ে ৭ কোটি টাকারও বেশি সোনা রয়েছে। তবে শুধু সোনার গয়নায় পরের না সানি তার মোবাইলের কভার গাড়ি, ঘড়ি এমনকি চশমায় ও রয়েছে সোনার ছোয়া। ছোটবেলা থেকেই এই দুই বন্ধুর সোনার প্রতি এক অসামান্য মোহ। দ্য গোল্ডেন গাইজ এখন পরিচিত সারা বিশ্বজুড়ে।

