মৌমিতা দেবনাথ,
শপিংমলে ফিল্মি কায়দায় দুষ্কৃতী হামলা
এ যেন একেবারে ফিল্মের দৃশ্য। ভর দুপুরে ফিল্মি কায়দায় শপিংমলে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের রামনগরের শপিং মলে। এরপর শান্তভাবে মলে ঢুকে কেনাকাটা করতে করতে আচমকাই হাতে কাঁচি নিয়ে এক অজ্ঞাত পরিচয় যুবক মলের মালিককে এলোপাথাড়ি কোপায়। এরপরই স্থানীয় পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনা র সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে রামনগর থানার পুলিশ।তাতে দেখা গিয়েছে, হঠাৎ করেই শপিংমলে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ম্যানেজারের কাছে গিয়ে খোঁজ নেয়, মালিক কোথায়? ম্যানেজারের সঙ্গে কথা বলার মাঝেই মালিক ঢোকেন মলটিতে। ভর দুপুরে এমন দুষ্কৃতী হামলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

