শতবর্ষের পথে নবদ্বীপের প্রাচীনতম জগন্নাথ বাড়ির রথ

শতবর্ষের পথে নবদ্বীপের প্রাচীনতম জগন্নাথ বাড়ির রথ

মলয় দে নদীয়া :- নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর জগন্নাথ বাড়ির রথ।
সিদ্ধ পুরুষ বালক সাধু প্রতিষ্ঠিত এই রথ আজও নবদ্বীপ ও পার্শ্ববর্তি এলাকার মানুষের কাছে সমাদৃত।
বর্তমানে নবদ্বীপ শহরের বুকে বেশ কিছু মঠ মন্দিরে তরফে রথ বের করলেও প্রাচীন মায়াপুর জগন্নাথ বাড়ির এই রথ কে দেখতে আজও বাধ ভাঙ্গা মানুষের ভীর জমে।
রথ টি জগন্নাথ বাড়ি থেকে বেরিয়ে প্রাচীন মায়াপুর পীড়তলা রামকৃষ্ণ মঠ পর্যন্ত যায় ও পুনরায় ফিরে আসে।
রথের দিন বেরিয়ে উল্টোরথ পর্যন্ত প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাতা থাকে প্রাচীন মায়াপুর নিমাই জন্মস্থান আশ্রম মন্দিরে।
এবং পুণরায় উল্টোরথের দিন বেরিয়ে আবার জগন্নাথ বাড়িতে যায়।
গত দুবছর করোনার কারনে সেভাবে রথ উৎসব পালন করা হয়নি, তবে এবছর ভক্ত সমাগম বেশ ভাল হবে বলেও আশাবাদী মন্দির কতৃপক্ষ।