লোকাল ট্রেনে চুল বাঁধার নিনজা টেকনিক শেখাচ্ছেন হকার , দেখুন ভাইরাল ভিডিও

মৌমিতা দেবনাথ,
লোকাল ট্রেনে চুল বাঁধার নিনজা টেকনিক শেখাচ্ছেন হকার , দেখুন ভাইরাল ভিডিও
লোকাল ট্রেনে হরেক রকম জিনিস বিক্রি করতে আপনারা হকারদের হামেশাই দেখে থাকবেন কিন্তু কখনো কি দেখেছেন লোকাল ট্রেনে কোন হকার তার বিভিন্ন টেকনিকে চুল বাধা শেখাচ্ছেন। কত রকম ভঙ্গিতে হকাররা লোকাল ট্রেনে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন।যেমন এই হকার দাদাকে দেখুন, আজকাল প্রায় সব শিয়ালদা গামী যে কোন লোকাল ট্রেনে হয়তো অনেকেই এনাকে আপনারা দেখে থাকবেন তার সাথে থাকে ভীষণ সুন্দর মিষ্টি একটি পুতুল তার মাথায় ঢেউ খেলানো কালো চুল সেই চুল দিয়েই হরেক রকম স্টাইলে মহিলাদের চুল বাধা শেখান এই হকার। আপনিও শিখে নিন বিভিন্ন স্টাইলে কিভাবে খুব কম সময়ে চুল বাধা যায়।