লোকাল ট্রেনের লেডিস কামরায় টিটি মহিলার ধস্তাধস্তিতে হতবাক যাত্রীরা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
লোকাল ট্রেনের লেডিস কামরায় টিটি মহিলার ধস্তাধস্তিতে হতবাক যাত্রীরা
টিকিট না কেটে ট্রেনে উঠবেন? কি ভাবছেন তাড়াহুড়োতে অনেক সময়ই আমরা টিকিট কাটতে ভুলে যাই অথবা টিকিট না কেটে ট্রেনে উঠে পড়ি। কিন্তু পড়েন যদি এরকম টিটির পাল্লায় যে টিকিট দেখতে চাইলে আপনি যদি তা না দেখাতে পারেন তবে হতে পারে আপনার বড়সড়ো রকমের ফাইন। কখনো কি পড়েছেন এরকম টিটির পাল্লায়।এবার সেই রকম একটি দৃশ্যের সাক্ষী থাকলেও লোকাল ট্রেনের যাত্রীরা। লোকাল ট্রেনের লেডিস কামরা যেখানে উঠলে দেখতে পাওয়া যায় হরেক রকমের কান্ড কারখানা। ঝগড়া চেঁচামেচি হাতাহাতি মারামারি এক্কেবারে নিত্যদিনের ঘটনা লেডিস স্পেশালে। কিন্তু তা বলে টিকিট পরীক্ষক এবং মহিলার ধস্তাধস্তি কখনো দেখেছেন। কি জানতে ইচ্ছে করছে তো কোথায় ঘটেছে এমন ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। আর এবার লোকাল ট্রেনের লেডিস কামরাতে দুই মহিলার ধস্তাধস্তিতে রীতিমত হতবাক হয়ে রইল যাত্রীরা। ট্রেনের টিকিট পরীক্ষক এক মহিলার কাছে টিকিট দেখতে চান কিন্তু তিনি সেটা দেখাতে পারেন না আর তারপরেই শুরু হয়ে যায় দুজনের হাতাহাতি থেকে ধস্তা। টিকিট দেখাতে না পারায় সেই মহিলা জেদ ধরে যে সে ট্রেন থেকে লাফ দেবে। কিন্তু টিকিট পরীক্ষক তাকে জোর করে ধরে রেখেছেন কিছুতেই নামতে দেবেন না ট্রেন থেকে। কিন্তু অবশেষে ট্রেন থেকে নেমেই গেলেন সেই মহিলা তাও আবার নিজের ব্যাগ ছাড়াই সোজা লাফ দিলেন ট্রেন থেকে। তাই সাবধান ভুল করেও টিকিট না কেটে ট্রেনে উঠবেন না যেন তাহলে আপনার সাথে ঘটতে পারে এমন ঘটনা।