লায়ন্স ক্লাব অফ মালদা নাইটেঙ্গেলসের উদ্যোগে তিনদিনব্যাপী যোগাসন কর্মশালার শুভ উদ্বোধন হল শুক্রবার বিকেলে মহানন্দা শিশু উদ্যান পার্কে।

মালদা:লায়ন্স ক্লাব অফ মালদা নাইটেঙ্গেলসের উদ্যোগে তিনদিনব্যাপী যোগাসন কর্মশালার শুভ উদ্বোধন হল শুক্রবার বিকেলে মহানন্দা শিশু উদ্যান পার্কে।ফিতে কেটে যোগাসন কর্মশালা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেতা দুলাল সরকার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাসন শিবিরের উদ্যোক্তা নির্মল গুরুজি সহ অন্যান্যরা। এ বিষয়ে কাউন্সিলর দুলাল সরকার জানান লায়ন্স ক্লাব অব মালদার নাইটেঙ্গেল এর উদ্যোগে তিন দিনব্যাপী যোগাসন কর্মশালার আয়োজন করেছে।এইযোগাসন কর্মশালার মধ্যে দিয়ে শরীরচর্চা যোগাসন এবং ব্যায়াম প্রশিক্ষণ দেয়া হচ্ছে বিনামূল্যে।যাতে কিশোর-কিশোরীরা যুবক-যুবতী রা শরীর চর্চার মধ্য দিয়ে তাদের সুস্থ জীবন যাপন করতে পারে। বৃদ্ধ-বৃদ্ধারা যোগাসনে প্রশিক্ষণ নিতে পারেন। যোগাসনের মধ্য দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীর সুস্থ থাকে এটা প্রমাণিত।