মলয় দে নদীয়া :-নদীয়া জেলা চাকদহের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আজ তিন শতাধিক প্রান্তিক মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। চাকদহের লোহা সমস্ত পুর -এ একটি ভবনে বেশ কয়েকজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা এসে প্রান্তিক মানুষদের কে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। এই চিকিৎসা পরিষেবা নিতে আসা দুস্থ প্রান্তিক মানুষদের চাকদহ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করেছেন.। চিকিৎসা করতে আসা তিন শতাধিক মানুষ দেখে দুপুরের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছে এই সংস্থা। সংস্থার সভাপতি সুব্রত রায় জানান, করোনা আবহে মানুষ যাতে তার নিজের গ্রামে চিকিৎসা পরিষেবা পাই তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছেন।

