লাদাখে তৈরি হবে বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ার ফিল্ড, জি-20 তে বড় ঘোষণা

চীনের আগ্রাসন রুখতে বড়সড়ো পদক্ষেপ ভারতের।সমাপ্ত হয়েছে জি ২০ সম্মেলন। আর দুদিনের এই সম্মেলন শেষে বড় ঘোষণা করা হলো। লাদাখে চীনের আগ্রাসন রুখতে পাল্টা কৌশল ভারতে। এবার লাদাখে তৈরি হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ার ফিল্ড।আগামী ১২ সেপ্টেম্বর জম্মুর দেবক সেতু থেকে এই যুদ্ধবিমান ঘাঁটি তৈরির শিলান্যাস করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । এটি তৈরি করতে ২১৮ কোটি টাকা খরচা হবে বলে জানা গেছে। পূর্ব লাদাখে গলওয়ান উপত্যকায় লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার লড়াই হওয়ার পর থেকে দু-দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। সীমান্ত চীনকে কঠিন লড়াই দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।