মলয় দে নদীয়া:-গত 24 ঘন্টায় 35000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি! নদীয়া জেলার ভাগীরথী 0.43 মিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওদিকে আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি চলবে লাগাতার ,এমনটাই জানিয়েছেন হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে জন্য ঘোষিত হলেও, উত্তরবঙ্গে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছেন তারা। এলাকার চাষ সমস্ত জলের তলায়, বেগুন, ভেন্ডি, উচ্ছে, ঝিঙে, লঙ্কার মতো আনাজ সবটাই জলের তলায়। এর মধ্যে ডুবে থাকা পাট কাটতে, এমনকি কয়েকদিন আগে লাগানো ধানের জমিতে জল ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে চাষের। শান্তিপুরের গয়েশপুর , টেংরি ডাঙ্গা,হিজুলি, চরপানপাড়া, চৌধুরীপাড়া, বক্তার ঘাট, গবারচর , নতুনগ্রাম, এধরনের ভাগিরথী তীরবর্তী পাশের জমির ক্ষয়ক্ষতির লক্ষ্য করা গেল বিস্তীর্ণ এলাকাজুড়ে।
নৃসিংহপুর বাস স্ট্যান্ড স্ট্যান্ড, এবং ফেরিঘাটে জলমগ্ন হওয়ার কারণে জাত্রী পরিষেবায় ব্যাঘাত ঘটছে জানান ওই এলাকার পরিবহন শ্রমিকরা। জলেঢাকা রাস্তার গর্ত বোঝা না যাওয়ার কারণে টোটো অটো বাস সহ বিভিন্ন পরিবহন যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
গয়েশপুর, টঙ্গী ধাকা এলাকার প্রধান দুটি রাস্তার উপর দিয়ে ভয়ঙ্কর স্রোতে জল ঢোকার কারণে, কৃষক এবং শ্রমিকদের শান্তিপুরে নানা প্রয়োজনে যাওয়া আসা ব্যাহত হচ্ছে জানান এলাকাবাসী। এভাবে আর এক দিন চলতে থাকলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে তাদের আশঙ্কা! দীর্ঘ লকডাউনে এমনি কর্মহীন হয়েছিলেন তারা! আর উপরে চাষের কাজ বন্ধ থাকলে খাবেন কি! সরকারি ত্রাণ অন্যান্য সুযোগ সুবিধার আশ্বাস মেলেনি এখনো! এলাকাবাসীর ক্ষোভ কোনো জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিক , অনেককেই দেখা যায়নি এ দুঃসময়!

