লটারির মাধ্যমে স্কুলে ভর্তি নেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
লটারির মাধ্যমে স্কুলে ভর্তি নেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের।
স্কুলে পরীক্ষার ভিত্তিতে নয় ভর্তি নির্ধারিত হচ্ছে লটারির ভিত্তিতে। আর সেই অভিযোগেই প্রতিবাদ বিক্ষোভে উত্তাল বিষ্ণুপুরের শিবদাস সেন্ট্রাল বালিকা বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগ লটারির মাধ্যমে স্কুলে ভর্তি প্রক্রিয়া চলছে। বাঁকুড়ার বিভিন্ন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা শিবদাস সেন্ট্রাল বালিকা বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ভর্তির জন্য আবেদন করেছে। গত ৮ ই ডিসেম্বর স্কুলে নোটিশ জারি করে জানানো হয়েছে আবেদন ফর্মের বিষয়ে। স্কুলে ভর্তির জন্য আবেদন জানিয়েছে ২৮১ জন ছাত্র-ছাত্রী। কিন্তু ভর্তি করতে এসে অভিভাবকরা দেখতে পায় স্কুলে রয়েছে ২১০ জন শিক্ষার্থীর সিট। তাই স্কুল কর্তৃপক্ষের দাবি যে ২১০ জনকে স্কুলে ভর্তি করাতে গেলে লটারির মাধ্যমেই তাদের বেছে নিতে হবে। এতেই ক্ষিপ্ত অভিভাবকেরা তাদের অভিযোগ যে তাহলে যাদের ভাগ্যে লটারি থাকবে না তাদের সন্তানরা স্কুলে ভর্তি হতে পারবে না এ কেমন বিচার। ঘটনায় কার্যত উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।