রেস্তোরায় খাবারের গুণগত মান খতিয়ে দেখতে আচমকা হাজির ফুড সেফটি দফতরের আধিকারিকরা

মৌমিতা দেবনাথ,
রেস্তোরায় খাবারের গুণগত মান খতিয়ে দেখতে আচমকা হাজির ফুড সেফটি দফতরের আধিকারিকরা
রেস্তোরায় খাবার কতটা সুস্বাস্থ্যকর এবং মেয়াদ উত্তীর্ণ কিনা, খাবারে কোনরকম রং ব্যবহার হচ্ছে কিনা,তা খতিয়ে দেখার জন্য আচমকাই বসিরহাটের বিভিন্ন জায়গায় রেস্তোরাঁ গুলোতে হানা দিল ফুট সেফটি দফতরের আধিকারিকরা। দীর্ঘদিন ধরে তাদের কাছে অভিযোগ আসছিল যে লাইসেন্স ছাড়াই বসিরহাটে গজিয়ে উঠছে একাধিক চাইনিজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তাই সেখানকার খাবার মানব শরীরের পক্ষে ঠিক কতটা স্বাস্থ্যকর তা খতিয়ে দেখার জন্যই আধিকারিকরা এ দিন রেস্তোরা গুলোতে তদন্ত চালায়। এই তদন্ত অভিযানে তাদের হাতে আসে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাবার , এমনকি মাছ মাংস যেভাবে সংরক্ষিত করে রাখা উচিত সেই ভাবে অনেক রেস্তোরাঁ গুলোতেই রাখা নেই, বেশ কিছু রেস্তোরাঁ লাইসেন্স ছাড়াই ব্যবসা শুরু করেছে যা একেবারেই অবৈধ তাই সেই সব রেস্তোরাগুলাতে নোটিশ ও দেওয়া হয়েছে। আগামী দিনে আরো জায়গায় তারা হানা দেবে এবং যদি কোন রকম অস্বাস্থ্যকর কোন খাবার দেখতে পায় তবে বড়সড়ো পদক্ষেপ নেবেন ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা।