রেশন দুর্নীতি ধরা পরলো নতুন পাড়ায়।

মনোরঞ্জন রায়,শালকুমার:- বিগত কয়েক বছর আগে রেশন দোকান ডিলাররা রেশন দোকানে ধূপ ঢুনা দিত না। কারণ একটাই ছিল, যদি কোন রেশন গ্রাহক সেই সময় রেশনের সামগ্রী চাল.তেল, আটা, চিনি না নেয় সেটা সম্পূর্ণভাবে রেশন ডিলারের হয়ে যায়। আর এখন ঠিক তার উল্টোটা হয়ে গেছে, এখন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে রেশন গ্রাহকদের রেশনের সামগ্রী হাতে তুলে দিয়ে আসতে হচ্ছে। তার পরেও দেখো কারচুপি করার কত কায়দা, যারা সাধারণ মানুষ অশিক্ষিত ,পড়াশোনা জানা থাকা সত্ত্বেও বিশ্বাসের উপর রেশনের সামগ্রী নেয়। তাদের কে ঠকিয়ে চলছে রেশন ডিলার দেখুন তার বাস্তব প্রমাণ। হাতে তুলে দেওয়া হচ্ছে নিজের হাতে লেখা স্লিপ আর সেই স্লিপ নিয়ে একমাস পর হাজির রেশন ডিলারের সামনে রেশন গ্রাহক। কোথায় গেল ডিজিটাল রেশন তাহলে? তাহলে কি আসল তথ্য ভিতরে লুকিয়ে রয়েছে আর বাইরে কি ভাওতা বাজি। আবার জোর গলায় বলছে রেশন ডিলারের ছেলে দেখুন সম্পূর্ণ বিস্তারিত।
শালকুমার থেকে মনোরঞ্জন রায়ের প্রতিবেদন।