রেলের তরফ থেকে রাস্তা বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ এলাকাবাসীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

রেলের তরফ থেকে রাস্তা বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ এলাকাবাসীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

মলয় দে নদীয়া:- রেলের তরফে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে, আর তাতেই ক্ষিপ্ত এলাকার স্থানীয় বাসিন্দারা। বিকল্প রাস্তা তৈরি না করে মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করা যাবে না। চকদিগনগরের পর ফের নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঝিটকীপোতায় চলল স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি একটাই অবিলম্বে বিকল্প রাস্তা তৈরি না করে এই রাস্তা বন্ধ করা যাবে না। এদিন বিক্ষোভে দেখা গেল কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ। সকলের মুখে একটাই দাবি আগে বিকল্প রাস্তা চাই তারপর রাস্তা বন্ধ করা হবে। যদিও গ্রামবাসীদের এই বিক্ষোভ চলে বেশ খানিকটা সময়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে।