রেলের ঘরে বসেই চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
রেলে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তাও আবার রেলের ঘরে বসে ভুয়ো বোর্ড বানিয়ে।মঙ্গলবার সেই চক্রের পর্দা ফাঁস করল বর্ধমান আরপিএফ। গ্রেফতার করা হয়েছে সাত জনকে। বর্ধমানের ওই অফিস থেকে উদ্ধার হয়েছে রেলে নিয়োগ সংক্রান্ত বহু নথি। জানা গেছে,ধৃতদের কাছ থেকে গ্রুপ-সি পদে নিয়োগের জাল নিয়োগপত্র, ৩টি জাল খালি পরিষেবা বই, ভারতীয় রেলের গ্রুপ-ডি পদের জন্য ৬টি জাল নিয়োগ ফর্ম,৭টি জাল RRB OMR সেট, ১টি জাল জয়েনিং রেজিস্টার উদ্ধার করা হয়েছে।রেলের গ্রুপ ডি ও সি পদের চাকরির জন্য ৫ লক্ষ টাকা করে দাবি করেছিল ধৃতরা। সেই মতো অনেকেই গত এক বছরে ধাপে ধাপে প্রায় এক লক্ষ টাকা করে প্রতারকদের মিটিয়েছেন বলেও জানা গিয়েছে। বছরখানেক ধরে নাকি এই প্রতারণার ছক পাতা হচ্ছিল।

