এই প্রথম উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিলেন রূপান্তর কামি এক ছাত্রী। উচ্চমাধ্যমিকে পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে চলছিল নিজের সত্তাকে প্রতিষ্ঠান লড়াই। হুগলির সরন্য ঘোষ যুগ্মভাবে এ বছর উচ্চমাধ্যমিকে সপ্তম হয়েছে সে তবে নিজেকে সরণ্যা বলেই পরিচিত দিতে চান সে।অসাধারণ মেধা এবং মনোবলকে সঙ্গী করেই উচ্চমাধ্যমিকে দুর্দান্ত সাফল্যের নজির গড়লো রূপান্তরকামী এই নারী। চন্ডীতলার জনাই ট্রেনিং স্কুল থেকে সে বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অভাবনীয় সাফল্যের পর নিজের জীবন সংগ্রামের কাহিনী নিজের মুখে তুলে ধরলেন সরন্না। জন্মেছিলেন একজন পুরুষের শরীরে কিন্তু ছোটবেলা থেকেই তার স্বভাব ও আচরণ ছিল নারীর মতো। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে সে একজন নারী আর একাদশ শ্রেণী পাস করার পর নিজের সত্তাকে প্রকাশ করে সে। ছেলেবেলা থেকেই তাকে অনেক কটাক্ষের শিকার হতে হয়েছে। কিন্তু সরন্না জানালেন তার অভাবনীয় সাফল্যের পর সেই সব মানুষগুলোই এখন তার জন্য গর্বিত। কি বলছেন শরণ্যা শুনুন তার নিজের মুখেই।

