মলয় দে নদীয়া:- শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সর্বোপরি দিনে রাতে গ্রামীণ এবং শহরের পাড়ায় পাড়ায় চিকিৎসার দায়িত্ব নেওয়া চিকিৎসকরা ঐক্যবদ্ধ হয়েছেন অনেকদিন আগেই। তবে সরকারি স্বীকৃতি, প্রশাসনিক নিরাপত্তা, সরকারি ট্রেনিংয়ের ব্যবস্থা এ ধরনের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নানান ভাবে জানিয়েও মেলেনি ফল। বরং কোনো কোনো ক্ষেত্রে, তাদের ওপর নেমে আসে বিভিন্ন ধরনের আইনি বাধা এবং সামাজিক হেনস্থা। আর সেই কারণেই আন্দোলনের পথ বেছে নিয়েছেন চিকিৎসকরা।
রাজ্যের সমস্ত ব্লক এবং মিউনিসিপালিটিতে সুপারেন্টেন্ড অথবা বি এম ও এইচ এর কাছে আবারো ডেপুটেশন জমা দিচ্ছেন তারা।
আজ নদীয়ার চাকদহ থানার মোড় থেকে ২ শতাধিক চিকিৎসক মিছিল করে চাকদহ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের ডেপুটেশন জমা দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ব্লক এবং মিউনিসিপাল এলাকাভিত্তিক সংগঠনের শাখা পাঁচ দফা দাবি নিয়ে এই ডেপুটেশন পর্যায় শেষ হলে , তারা জেলাগতভাবে এবং তারও পরবর্তীতে রাজ্যগতভাবে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করবেন। ফল না মিললে, জোরালো আন্দোলনের পথেই হাঁটবেন তারা।

