রাস উৎসবে মেতে উঠেছে শান্তিপুর

নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ:

রাস উৎসবে মেতে উঠেছে শান্তিপুর,আজ রাস উৎসব,আর নদীয়ার শান্তিপুর সেজে উঠেছে রাসের আনন্দে। কারণ বরাবর ই শান্তিপুরের রাস উৎসব ঘিরে মানুষের মধ্যে আকর্ষণ থাকে তুঙ্গে। রকমারি কারুকার্যে সেজে উঠেছে শান্তিপুরের রাসের মন্ডপ। সেই ঝলক আজ নতুন বাংলায় পর্দায় থাকছে আপনাদের জন্য। রাস উৎসবে নবদ্বীপের দোসর বলা হয় শান্তিপুর কে। পুরান মতে এই রাস উৎসবের সূচনা করেন অদ্বৈতাচার্য। পুরান মতে রাস নিয়ে শিবের মনে অত্যন্ত কৌতুহল ছিল তাই তিনি অলক্ষেই উৎসবে প্রবেশ করেন আর তখনই কৃষ্ণ সেই উৎসব ত্যাগ করেন কারণ রাসূল সবে নাকি কৃষ্ণ ব্যতীত অন্য কোন পুরুষের প্রবেশ নিষিদ্ধ। আর মহাদেব তখন ঠিক করেন এই রাশ উৎসবকে তিনি মরতে প্রচারণ করবেন আর তখনই অদৈ তাচার্যকে তিনি অবতার রূপে মরতে পাঠান এবং সেই থেকে শান্তিপুরের রাস উৎসবে সূচনা। যা দেখতে আজও ভিড় জমায় বহু মানুষ। দূর দূরান্ত থেকে বহু পর্যটক আছেন শান্তিপুরের রাস উৎসব উপভোগ করতে।