রাস্তার দাবিতে মন্ত্রীর পথ আটকাল স্থানীয় বাসিন্দারা

মৌমিতা দেবনাথ
রাস্তার দাবিতে মন্ত্রীর পথ আটকাল স্থানীয় বাসিন্দারা
এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তা। দীর্ঘদিন যাবত রাস্তা সারাই না হওয়ার অভিযোগ গ্রামবাসীদের। তাই এবার রাস্তার দাবীতে মন্ত্রীর কনভয় আটকালো গ্রামবাসীরা। হাওড়ার জগাছা থানার আরোপাড়া সুভাষ নগর এলাকা থেকে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি যাচ্ছিলেন আর ঠিক সেই সময় রাস্তা সংস্কার করার দাবিতে মন্ত্রীর গাড়ি আটকে দিল এলাকার মানুষ। বাসিন্দাদের অভিযোগ বেহাল রাস্তার কারণে নিত্য দিন দুর্ঘটনাও ঘটছে এমনকি স্কুলের বাচ্চারাও ঠিকমতো সময় তাদের স্কুলে পৌঁছাতে পারে না। মানুষের অভিযোগ শুনে গাড়ি থেকে নেমে পড়েন মনোজ তিওয়ারি এবং এলাকার মানুষের সাথে রাস্তা পরিদর্শন করে যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন।