রায়মঙ্গল ডাঁসা গৌড়েশ্বর নদীর ত্রিমোহনায় অনুষ্ঠিত হলো রাজ্যের অষ্টমবারের দুয়ারী সরকার প্রকল্প:উপস্থিত ডিএম।।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মস্তিষ্কপ্রসূত দুয়ারী সরকার অষ্টমবারের ক্যাম্প অনুষ্ঠিত হলো হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর,রায়মঙ্গল,গাছা নদীর ত্রি মোহনাতে।এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার,স্বাস্থ্য সাথী,কন্যাশ্রী,রুপশ্রী,যুবশ্রী,বার্ধক্য ভাতা,বিধবা ভাতা,সহ রাজ্য সরকারের বহু প্রকল্পের সুবিধা নিতে সেখানে হাজির হয়েছে বহু মানুষ।এ ছাড়া যারা আগে আগে কাগজপত্র জমা দিয়েছিলেন কিন্তু সুবিধা পাননি তাদেরও কাগজপত্র আবারো জমা নেয়া হচ্ছে বাতারাও জমা দিচ্ছেন।এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হওয়াতে তাদের আর কষ্ট করে ভিডিও অফিস বা সরকারি আর অফিসগুলোতে যেতে হচ্ছে না,এর জন্য খুশি জ্যোৎস্না মন্ডল,বিচিত্রা পাত্ররা।এছাড়া উত্তর ২৪ পরগনার DM, BDO জয়েন্ট বিডিও সহ এক ঝাঁক সরকারি আধিকারিকদের পেয়ে সাধারণ মানুষ তাদের অভিযোগ কথা জানাতে পারলেন।জেলাশাসক শিবিরে এসে সকলের অভিযোগের কথা শুনলেন এবং সমস্ত রক্ষা কাগজপত্র খতিয়ে দেখলেন,সেই সাথে সাথে এর আগে বিভিন্ন সুবিধা থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের সমস্যা কি হয়েছে সেটা সমাধানের রাস্তা ও বলে দিলেন।

