মৌমিতা দেবনাথ
রামনবমীর মিছিলে তৃণমূলকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর
এবার শাসক শিবিরকে সরাসরি কটাক্ষ করলেন কেন্দ্রিয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। এদিন রামনবমী উপলক্ষে বাঁকুড়ায় আয়োজন করা হয়েছিল এক বিশাল মিছিলের সেখানে পৌঁছান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেন, আজ সারা ভারতবর্ষের মানুষসহ পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন যে দুর্নীতি মুক্ত সমাজ গড়বে। যে ভাবে কাঠ মানি, দুর্নীতি হয়েছে তা মুক্ত করতে হবে।আর রামের নামে যাদের বিরক্তি তারা রীতিমত কাঁপছে।

