রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে অগ্নি যুদ্ধ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক গৃহবধুর

রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে অগ্নি যুদ্ধ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক গৃহবধুর। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা ছাতিয়ান মোড় এলাকায়। মৃত গৃহবধূর নাম সোমা দে কর্মকার বয়স (২০) বছর। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বিগত দু’বছর আগে পুরাতন মালদা থানার ফুটানি মোড় এলাকার বাসিন্দা সুনীল দে মেয়ের সাথে সামাজিক মতে বিবাহ হয় ছাতিয়ান মোড়ের যুবক কৃষ্ণ কর্মকারের সাথে বিবাহ হয়। তাদের পরিবারের দু’মাসের এক কন্যা সন্তানে রয়েছে। কৃষ্ণ কর্মকার পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী বলে জানা যায়। পরিবার ও স্থানের সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো গতকাল রাতে বাড়িতে গরম জল করার জন্য গ্যাস ধরাতে গিয়েছিল। সেই সময় গ্যাসের আগুন ওই গৃহবধুর গায়ে লেগে যায় বলে পরিবার সূত্রে জানা যায়। দেবত চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসে। তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর প্রায় 90% পুড়ে গিয়েছিল এমনটাই চিকিৎসকেরা পরিবারের সদস্যদের কে জানাই। চিকিৎসা চলাকালীন ভোররাতে মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনাকে ঘিরে মেয়ের বাড়ির পরিবার ও ছেলের পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত গৃহবধুর পরিবার সহ গোটা গ্রামে।