রানাঘাট সেনকোগোল্ডে ৩ ডাকাতকে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করালেন পুলিশ কর্মীরা

রানাঘাট সেনকোগোল্ডে ৩ ডাকাতকে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করালেন পুলিশ কর্মীরা
রানাঘাটে সোনার দোকানে ডাকাতি কান্ডের পুনরনির্মাণ করাল রানাঘাট থানার পুলিশ। রানাঘাটে সেনকো গোল্ড এর শোরুমে গ্যাং ডাকাতি কান্ড ছড়িয়ে পড়েছিল গোটা জেলা জুড়ে। গত মঙ্গলবার রানাঘাটে সেনকো গোল্ড এর শোরুম কয়েক কোটি টাকার মূল্যবান সোনা হীরের গয়না চুরি করে চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। গুলি চালাতে চালাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় চারজনকে হাতেনাতে ধরে ফেলা হয়। ওইদিনই পাঁচজন ডাকাতকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন । গত বুধবার তাদেরকে আদালতে তোরা হলে মহামান্য বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গতকাল তিন ডাকাতকে নিয়ে এসে সেনকো গোল্ড এর শোরুমে ঘটনার পুনঃনির্মাণ করলেন রানাঘাট থানার পুলিশ। তিন ডাকাতকে দেখতে পেয়ে হক চকিয়ে যান সোনার দোকানের কর্মীরা। কিভাবে ডাকাতি করা হয়েছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করে পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেওয়া হয়েছে।