রানাঘাট পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীরা এস ডি ও অফিসে নমিনেশন জমা দিলো।আজ

রানাঘাট পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীরা এস ডি ও অফিসে নমিনেশন জমা দিলো।আজ

মলয় দে নদীয়া:- নদীয়া দশটি পৌরসভার মধ্যে রানাঘাট কৃষ্ণনগর সহ আরো দু-একটি পৌরসভায় তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন আজ। রানাঘাট এসডিও অফিসে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের আনাগোনা এবং উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এই উপলক্ষে। করো না পরিস্থিতির কারণেই হয়তো রানাঘাট পুরসভার কুড়িটি ওয়ার্ডে কুড়ি জন প্রতিনিধি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছান সাদামাটাভাবেই। তবে সবুজ আবির এর টিকা কপালে লাগানো দলীয় কর্মী সমর্থকরা জয়ের ব্যাপারে জানান 100% নিশ্চয়তা। দক্ষিণ সাংগঠনিক নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর বাণী কুমার রায় বলেন, বিগত দিনে বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যে রানাঘাট পৌরসভা যেভাবে সাধারণ মানুষের পাশে ছিল তাতে জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রতিদান নিশ্চিত দেবে সাধারণ মানুষ। তবে বিগত দিনে লোকসভা বিধানসভায় খারাপ ফল এর কারণ হিসেবে তিনি বলেন বিধানসভা ও লোকসভা নির্বাচনের মতন পৌরসভা নির্বাচন হয় না। তাই জয়ের বিষয়ে শুধু আশাবাদী নই 100% নিশ্চিত। এই পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের আনন্দ দে, 15 নম্বর ওয়ার্ডের দুলাল পাত্র, 10 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌর প্রশাসক কৌশল দেব বন্দোপাধ্যায়, প্রাক্তন সহকারি প্রশাসক শেখর মুহুরী সহ গুরুত্বপূর্ণ তৃণমূল নেতৃত্ব অংশগ্রহণ করছেন এবারের পৌর নির্বাচনে।