রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে পথ চলতি মানুষের হাতে রাখি বেধে চাকদহ চৌরাস্তায় পালিত হল রাখি বন্ধন উৎসব

আজ রাখি বন্ধন উৎসব। আর পবিত্র এই উৎসবের দিন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক গার্ডের কর্মীরা আজ চাকদহ চৌরাস্তায় মোটরবাইক আরোহীদের হাতে রাখি বেঁধে এই উৎসব উদযাপন করলেন। উক্ত উৎসবে উপস্থিত ছিলেন চাকদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিমান কুমার মৃধা, ডিএসপি ট্রাফিক দীপক অধিকারী। আজ পথ চলতি মোটরবাইক আরোহীদের হাতে রাখি বাঁধলেন মহিলা পুলিশ কর্মীরা। পাশাপাশি এই উৎসব পালনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয় পথ চলতি মানুষের হাতে রাখি বেঁধে মিষ্টি মুখের জন্য তাদের হাতে লাড্ডু তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে ডিএসপি ট্রাফিক দীপক অধিকারী বলেন, জনসংযোগ করার জন্য এবং ট্রাফিক আইন বিষয়ে মানুষকে সচেতন করার জন্য আজ এই রাখি উৎসবের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে তিনি আরও কি বললেন শুনুন।