নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান।
নিত্যদিন যেভাবে পথ দুর্ঘটনা বেড়ে চলেছে তাতে রীতিমতো আতঙ্কে মানুষ। প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে মর্মান্তিক পথও দুর্ঘটনার চিত্র। তাই নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে, রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে এবং রানাঘাট মহাকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় রানাঘাটে আয়োজিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান। সেভ ড্রাইভ সেভ লাইফ স্লোগান কে সামনে রেখে, বড়দিন উপলক্ষে রানাঘাটের রাজপথে একটি পদযাত্রা বের করা হয়। রানাঘাট কলেজের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয় শেষ হয় রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে। মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতেই তাদের এই উদ্যোগ। উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট জেলার পুলিশ সুপার ডক্টর কে কান্নান। আগামী দিনে মানুষ যাতে রাস্তায় সচেতনভাবে গাড়ি চালায় এবং গাড়ি চালানোর সময় যাতে বিভিন্ন রকম সচেতনতা অবলম্বন করে সে বিষয়ে তাদের এই পদযাত্রা।

