।মলয় দে নদীয়া :-
রানাঘাট থানার অন্তর্গত সাহেবডাঙ্গা গঙ্গা গোবিন্দপুর বাজারে।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি গভীর রাতে সাতজনের একটি দুষ্কৃতি দল তাদেরকে বেঁধে ঘরে বন্দী করে সোনার দোকানের শাটার ভেঙে লুট করে। প্রত্যক্ষদর্শীরা জানান তারা মুর্শিদাবাদ থেকে এসে মাঠে পাতা পোড়ানোর কাজ করেন। রাত্রে স্থানীয় কোন বাজারে রাত্রে বিশ্রাম নেন। প্রতিদিনের মতো গোবিন্দপুর বাজারের ছাদের উপর রাত্রে ঘুমাচ্ছিলেন। সেই সময় ওই সাতজনের দুষ্কৃতী দল তাদেরকে আগ্নেয় অস্ত্র দেখিয়ে তাদেরকে বেঁধে নিচের একটি ঘরে বন্ধ করে রাখে। চিৎকার করলে গুলি মারার হুমকি দেয় দুষ্কৃতীরা। ওই চারজন শ্রমিকের কাছে থেকে একটি মোবাইল ফোনও ছিনতাই করে বলে অভিযোগ করে রাজু শেখরা। সকালে ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মায়া জুয়েলার্সের মালিক ও পরিবারের সকলে দোকানে এসে দেখে শাটার কেটে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার সোনার গহনা চুরি হয়েছে বলে জানান। দোকানের একাধিক সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে এছাড়াও সোনার দোকানের লকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। পুলিশ এসে দেখে তদন্ত শুরু করে।

