রানাঘাটে সেনকো জুয়েলারিতে ডাকাতির ঘটনায় যুক্ত ডাকাত দলের আনুমানিক ৫ থেকে ৬ জন ভাড়া থাকতো কল্যাণী বি-৫/১৮ সিএ নম্বর বাড়িতে। এই বাড়ির পেছনে একাধিক ভাড়াটে রয়েছে পরিবার সহকারে। আর সেই পরিবারদের মাঝখানে দুটি ঘরে গত একমাস আগে ভাড়া নিয়ে থাকতো মাঝবয়সী ৫ থেকে ৬ জন যুবক। গতকাল রানাঘাটে সেনকো জুয়েলার্স এর ডাকাতির পর প্রতিবেশী ভাড়াটিয়ারা জানতে পারে রাত দশটা নাগাদ এখানে পুলিশ হানা দেয়। পরবর্তীতে পুলিশ তালাবন্ধ ঘরের দরজা ভেঙে ঘরের সার্চ করে বলে জানিয়েছে প্রতিবেশী ভাড়াটিয়া রা। অন্যদিকে আরো জানা যায় বাড়ির মালিক গোপাল সাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

