রাতের অন্ধকারে গভীর জঙ্গল পথে অনাথ দুই কুকুর ছানা, জেলা জজের তৎপরতায় উদ্ধার। নিজের সরকারি আবাসনে নিয়েএসে নিলেন দেখভালের দায়িত্ব l
ঘটনাটি নভেম্বর মাসের চার তারিখের। পরিবেশ কর্মী তথা আইনজীবী স্বরূপ মন্ডল এই প্রসঙ্গে জানান, ওই দিন রাতে মাননীয় জেলা জজ সাহেব শিপচু থেকে চাপড়ামারী শিবসু খুনিয়া রোডে জঙ্গল পথ দিয়ে ফিরছিলেন,
হটাৎ তিনি গাড়ির আলোতে লক্ষ করেন জঙ্গলের পথে রাস্তার পাশে দুটি কুকুর ছানা।
এর পর তিনি নিজেই গাড়ি থেকে নেমে জঙ্গল পথ থেকে কুকুর ছানা দুটিকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করেন l তবে কুকুর ছানা বলে কথা ওরা দিব্বি এদিকে ওদিক দৌড়ে জঙ্গলের ভেতরে ঢুকে যায় l এরপর মাননীয় জেলা জজ শুভ্রদিপ মিত্র সংশ্লিষ্ট এলাকার বন কর্মীদের বিষয়টি জানিয়ে তাদের সঙ্গে নিয়ে পুনরায় সেই রাস্তার ধারের জঙ্গলে যান কুকুর ছানা দুটিকে উদ্ধার করতে। ইতিমধ্যেই জলপাইগুড়ি নাগরাকাটা থানার পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে এসে পৌছায় lঅবশেষে ঘন্টা দেড়েক খোঁজাখুঁজির পর কুকুর ছানা দুটিকে উদ্ধার করে নিজের সরকারি আবাসনে নিয়ে আসেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। এখন এখানেই বসবাস এই দুই কুকুর ছানার।

