রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কে স্বাগত জানাতে, রানাঘাট তপশিলি কেন্দ্রীয় সংসদ তথা রাজ্যের সহ-সভাপতি জগন্নাথ সরকার পৌঁছালেন এয়ারপোর্টে
মলয় দে নদীয়া :-2014 সালে বিজেপি সাংসদ সংখ্যা ছিল মাত্র 7 জন। 2019শে তা বেড়ে দাঁড়ালো 77এ।
গত বিধানসভা নির্বাচনে শক্তি নিয়োগ করলেও এরা যে বিজেপি আশানুরূপ ফলাফল করেনি। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় রাজ্য বিজেপির মুখ উজ্জ্বল করেছিলো।বেশ কয়েকটি পঞ্চায়েত এবং পুরসভায় ক্রমশ সদস্য বৃদ্ধির মাধ্যমে, বিরোধী শক্তি হিসেবে জায়গা করে নিয়েছে বিজেপি। এরই মধ্যে দলীয় কোন্দল কাছে এসেছেন নানা জায়গায়, শৃঙ্খলাপরায়ণ দল বলে দাবি করা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে একাধিকবার। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার অবস্থা লজ্জাজনক হয়ে দাঁড়িয়েছে।
সামনে আসন্ন লোকসভা নির্বাচন 2024, তার পরেই রয়েছে পঞ্চায়েত। সমস্ত বিষয়ে বিজেপি নেতৃত্ব এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে খোলামেলা আলোচনার জন্যই কলকাতায় একটি বিশেষ কর্মী বৈঠকের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে বিজেপি সূত্রে। আর সেই কারনেই
কলকাতা এয়ারপোর্টে আগত ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডা কে স্বাগত জানাতে রাজ্য নেতৃত্ব সাথে পৌঁছে গেলেন রানাঘাট লোকসভার সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সহ-সভাপতি শ্রী জগন্নাথ সরকার ।

