রাজ্যে বাড়তে চলেছে আমার আপনার পছন্দের পাউরুটির দাম

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:

রাজ্যে বাড়তে চলেছে আমার আপনার পছন্দের পাউরুটির দাম,চলমান যান্ত্রিকতার জীবনে ইদানিংকালে অনেকের কাছে সকালে ব্রেকফাস্ট মানেই জ্যাম পাউরুটি কিংবা টোস্ট। এবার রাজ্যে বাড়তে চলেছে আমার আপনার পছন্দের পাউরুটির দাম। আগামী ২০ শে নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে নয়া দাম ধার্য হতে চলেছে পাউরুটির। পশ্চিমবঙ্গ বেকারির মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইনদ্রিস আলী জানিয়েছেন এই কথা। তবে কত বাড়তে চলেছে পাউরুটির দাম। পশ্চিমবঙ্গ বেকারি সংস্থা থেকে জানানো হয়েছে ৪০০ গ্রাম পাউরুটির বর্তমান দাম ২৮ টাকা যা বেড়ে হতে চলেছে ৩২ টাকা। ২০০ গ্রাম পাউরুটির দাম ১৪ থেকে বেড়ে হবে ১৬ টাকা। মানে ২০০ গ্রাম প্যাকেটের দাম বাড়তে চলেছে দু টাকা করে। আবার ১০০ গ্রাম পাউরুটির দাম বাড়ছে ১ টাকা বর্তমানে সাড়ে সাত টাকার পাউরুটির দাম বেড়ে হতে চলেছে সাড়ে ৮ টাকা। কিন্তু হঠাৎ কেন এই মূল্যবৃদ্ধি পশ্চিমবঙ্গ বেকারি সংস্থার কর্ণধার জানালেন যে পাউরুটি তৈরি করার জন্য পেট্রোল ডিজেল ময়দা চিনি থেকে শুরু করে যে সমস্ত কাঁচামাল প্রয়োজন নিত্যদিন তার দাম হূহু করে বেড়েই চলেছে তাই কিছুটা বাধ্য হয়েই তাদের এমন চরম সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে পাউরুটির এই হঠাৎ মূল্য বৃদ্ধিতে যে মধ্যবিত্ত বাঙালির পকেটে যে বেশ খানিকটা ধাক্কা লাগবে তা বলাই বাহুল্য।