মলয় দে নদীয়া:- রাত পোহালেই ঈদ! এই ঈদ কোরবানির ঈদ, অহংকার দম্ভ, ঔদ্ধত্য, ঈর্ষা , হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসার পবিত্র সম্পর্ক তৈরি করার। করোনা পরিস্থিতিতে কর্মহীন অবস্থাতে এর আগেও সাদা কালো হয়ে গেছে বেশ কয়েকটি উৎসব! তবে শিশুদের মনে আঘাত না ফেলার কারণে প্রায় প্রতিটি পরিবার কোনো মতে পালন করবে ঈদ! জেলা জুড়ে, তারই প্রস্তুতি হিসেবে, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, কোথাওকাগজের রংবেরঙের ছিকলি টাঙাতে কোথাও বা মেয়েদের হাতে মেহেন্দি পরার আনন্দ।
রাজ্যের কারা বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কেউ লক্ষ্য করা গেলো ধুবুলিয়ায় একটি ঈদগারে শিশুদের মাঝে সময় কাটাতে। তাদের গল্প বলা, লজেন্স দেওয়া সহ নানাভাবে তাদের আনন্দে রাখার প্রয়াস যাতে শিশুমন করোনা কাটায় বিদ্ধ না হয়।

