মৌমিতা দেবনাথ
রাজ্যপালের ভাষণ চলাকালীন মুখ্যমন্ত্রীর সামনে বিজেপির তুমুল বিক্ষোভ
রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয় বুধবার। কিন্তু সেই বাজেট অধিবেশনে শুরুতেই তুমুল বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে বিজেপি।ভাষণ পাঠ শুরু করার কিছুক্ষণের মধ্যেই স্লোগান বিজেপি বিধায়কদের। বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণের মধ্যে স্লোগান দিতে থাকে বিজেপি বিধায়কেরা। মূলত রাজ্যজুড়ে এসএসসি টেট বকেয়া ডি এ সহ একাধিক দুর্নীতি নিয়ে তারা সরব হয়ে ওঠে। এমন কি মুখমন্ত্রীর সামনেই চোর ধরো জেলে ভরো স্লোগান দিতে শুরু করে।রাজ্যপালের সামনে কাগজ ছুড়ে বিক্ষোভও দেখান বিজেপি। কিন্তু ওই হট্টগোলের মাঝেই নিজের ভাষণ শেষ করেন তিনি।নিজের ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রসংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

