রাজস্থান থেকে আনা হনুমান মূর্তি উন্মোচন নদীয়ার শান্তিপুরে, এলাহী ভোগপ্রসাদ বিতরণ

মলয় দে নদীয়া :- বারো মাসে তেরো পার্বণের শান্তিপুরে হেনো কোনো পূজা নেই , যা হয় না। এবং তা আরম্বরপূর্ণভাবেই। তবে হনুমান পুজোর প্রচলন খুব বেশি না থাকলেও শহরের দুই একটা জায়গায় লক্ষ্য করা যেত। তবে এবারে বিরাট বাজেটের রাজস্থান থেকে আনা শ্বেত পাথরের অনুমান মূর্তি উদ্বোধন হলো নদীয়ার শান্তিপুর বৈষ্ণব পাড়ায়। শুধু কি উদ্বোধন! প্রসাদ বিতরণ শুনলেও চোখ উঠবে কপালে! মিনিকেট চালের ভাত প্রচুর শাক শুক্তো পরের ভাজা ডাল আলু পটল সোয়াবিনের তরকারি , চাটনি পায়েস বোঁদে বাকি ছিল না পান মশলাও। অর্থাৎ ভগবানের ভোগই সরাসরি ভক্তেরর প্রসাদ। তাও দু একশ নয়, পাঁচ থেকে সাত হাজার ভক্তবৃন্দ সারাদিন প্রসাদ গ্রহণ করেছিলেন।
মন্দির কর্তৃপক্ষ জানান, নামপ্রকাশে অনিচ্ছুক কোনো এক ভক্ত ২ লক্ষ কুড়ি হাজার টাকার দিয়ে রাজস্থান থেকে এই মূর্তি আনিয়েছিলেন। প্রসাদের বিপুল খরচ জুগিয়েছিলেন ভক্তবৃন্দরাই। এর আগে এখানে ষষ্ঠী গাছের নিচে শিব মন্দির ছিলো, তারই এক পাশে পুনঃসংস্কার করে, স্থাপিত হয় হনুমান মূর্তিটি। এলাকাবাসীর দাবি শান্তিপুরে এত সুসজ্জিত হনুমান মন্দির এই প্রথম। নিত্য পূজার সহ বিশেষ বিশেষ তিথিতে প্রচুর ভক্ত সমাগম হবে বলেই তাদের বিশ্বাস। তবে অতীতে একটি হনুমান মৃত্যুকে কেন্দ্র করে এই মন্দির গড়ে উঠেছিল বলেই জানিয়েছেন এলাকার প্রবীণরা।