মৌমিতা দেবনাথ
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। মনোনয়ন পেশের প্রথম দিন থেকেই একের পর এক জায়গায় বিক্ষোভের চিত্র উঠে এসেছে। মনোনয়ন কে কেন্দ্র করে ইতিমধ্যেই সাত জনের খুন হয়েছে। আর যে কারণেই রাজভবনে খোলা হল পিসরুম যেখানে দায়িত্বে থাকা আধিকারিকরা অভিযোগ লিখে রাখছেন। আর সেই অভিযোগ ইতিমধ্যেই ৩০০ পার করেছে।রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না। আগেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। আজ রাজভবনে কাজের তদারকিতে হাজির হন সিভি আনন্দ বোস। তিনি সেখানে দায়িত্বে থাকা কর্মীদের সাফ জানিয়ে দিবেন যে মানুষের অভিযোগ যাতে ধৈর্য সহকারে শোনা হয়। উল্লেখ্য মনোনয়নের প্রথম পর্বে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় ও ক্যানিং। বোমা গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তৃণমূল, আইএসএফের সমর্থক। এমন কি এখনো পর্যন্ত সন্ত্রাসের চিত্র উঠে আসছে নিত্যদিন।সেজন্যই এবার রাজভবনে খোলা হল শান্তিকক্ষ বা পিসরুম। শনিবার রাতে এই নিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে রাজভবন।বলা হয়েছে, ভোট সংক্রান্ত অশান্তি ঠেকাতে রাজভবনে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ পেয়ে রাজ্যপাল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে জানাবে। সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলা নিউজের পর্দায় রাজ্যপাল নিজে এসে কাজের তদারকি করছেন।

