রবীন্দ্র – নজরুল স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক, প্রতিযোগিতা সহ আলোচনা সভার আয়োজন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির নবদ্বীপ আঞ্চলিক কমিটির উদ্যোগে

মলয় দে নদীয়া:-
স্মরণে রবীন্দ্র ও চেতনায়,নজরুল, সর্বত্রই এই মন্ত্রেই যেন পালিত হচ্ছে রবীন্দ্র নজরুল জন্ম দিবস।
রবিবার একই ভাবে রবীন্দ্র ও নজরুল জন্ম জয়ন্তী পালন উপলক্ষ্যে
বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির নবদ্বীপ আঞ্চলিক কমিটির উদ্যোগে।
এদিন শহরের তেঘড়ী পারা বাজার এলাকায় এক বেসরকারি লজে সকাল থেকে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সম্পাদক রমাপ্রিয়,ভট্টাচার্য জানায় এদিন সংগঠনপর পতাকা উত্তোলন ও রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, ও নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর বিভিন্ন বয়সী ছাত্র ছাত্রী দের অঙ্কন প্রতিযোগীতা, কবিতা – আবৃত্তি, সহ রবীন্দ্র, নজরুলগীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও জাতীয় শিক্ষা নীতি ২০২০ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন এই জাতীয় শিক্ষা নীতি একটা যে সর্বনাশের ঈঙ্গিত নিয়ে আসছে আর থেকে কিভাবে আমরা বাচতে পারি সে বিষয়েই এদিনের এই আলোচনা হবে,।