রক্তের বদলে বিদ্যালয় খুলতে চাই, ভারতের ছাত্র ফেডারেশনের আয়োজিত রক্তদানে এ কথাই জানালো নেতৃত্ব

রক্তের বদলে বিদ্যালয় খুলতে চাই, ভারতের ছাত্র ফেডারেশনের আয়োজিত রক্তদানে এ কথাই জানালো নেতৃত্ব

মলয় দে নদীয়া :- সরকারি উদাসীনতায় জেলার কৃষ্ণনগর ব্লাড ব্যাংক ইউনাইটে কালোবাজারিতে সরব হয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী মানুষজন। সেই গ্লানি ক্ষোভের কথা আবার উঠে আসলো শান্তিপুরের ছাত্রদের আয়োজিত রক্তদানে।
আজ বিভিন্ন প্রকার সামাজিক কর্মসূচির মাধ্যম দিয়ে ভারতের ছাত্র ফেডারেশন এর উদ্যোগে শান্তিপুর নয় নাম্বার ওয়ার্ড এর দোল তলার ময়দানে অনুষ্ঠিত হলো প্রয়াত এস এফ আই নেতা কমরেড সলিল ঘোষের স্মরণ সভা । এদিন সকালে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা , দুপুরে রক্তদান শিবির , বিকালে শিশুদের শিক্ষা সামগ্রী প্রদান এবং সঙ্গীতানুষ্ঠান । তবে সমগ্র অনুষ্ঠানটি কভীড স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়েই অনুষ্ঠিত হলো বলে জানানো হলো ভারতের ছাত্র ফেডারেশন এর পক্ষ থেকে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রতিবন্ধী কবি এবং ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্ব । তারা একই সাথে দাবি তোলেন, আরও রক্ত দিতে রাজি সমস্ত রকম পঠন-পাঠন চালু করার এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবী দৃঢ় করতে। তারা বলেন তারুণ্যের রক্তের শপথে আগামীতে আন্দোলন জারি থাকবে এ বিষয়ে।