মৌমিতা দেবনাথ,
রক্তের কালোবাজারি রুখতে পথে নামলেন জেলা শাসক
ব্লাড ব্যাংকে রক্তের কালোবাজারি রুখতে এবার পথে নামলেন জেলা শাসক। রক্তের চাহিদা যেমন বাড়ছে তার সাথে বাড়ছে রক্তের কালোবাজারি। রক্তের কালোবাজারি দৌড়াচ্ছে এবার ময়দানে নামলেন উত্তর দিনাজপুর বালুরঘাটের জেলাশাসক বিজিন কৃষ্ণা।
সোমবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ, ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক, পুলিশ ও দক্ষিণ দিনাজপুর ব্লাড ডোনার্স ফোরামের সদস্যদের নিয়ে তিনি বিশেষ বৈঠক করলেন। রক্তের জন্য যাতে কোন মানুষকে বিপদে পড়তে না হয় সেই জন্য এমন উদ্যোগ নিলেন তিনি। অন্যদিকে বালুরঘাট জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে পুলিশ। সম্প্রতি এমন অভিযোগ ঘটে এক মহিলার কাছে রক্ত বিক্রি করা হয়েছে ৭০০ টাকায়। আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। রক্তের কালোবাজারি দৌরাত্ম রুখতেই জেলা শাসক একটি বৈঠক কমিটি গঠন করে এই সিদ্ধান্ত নিয়েছেন

