বিগত বেশ কয়েকদিন যাবত যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আজ যাদবপুর ক্যাম্পাসে এসএফআইয়ের মিছিলে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে তুলকালাম কান্ড বেঁধে যায়। ব্যারিকেট ভেঙে এগিয়ে যেতে থাকে এসএফআই সমর্থকেরা। আজ ঢাকুরিয়া থেকে যাদবপুর এইট বি স্ট্যান্ড পর্যন্ত বৃহস্পতিবার মিছিল করে এসএফআই। রাস্তায় বসে পড়েন ছাত্র-ছাত্রীরা। পুলিশের সাথে ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয় এসএফআই সমর্থকদের।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে র্যাগিংয়ের প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপির যুবমোর্চা। ঘটনায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয় যাদবপুর ক্যাম্পাস। উল্লেখ্য যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ তদন্ত কমিটি গঠন করা হয়েছে দফায় দফায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে।

