যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে তৃণমূলের নব জোয়ারের গোপন ব্যালট

নব জোয়ারে অব্যাহত বিশৃংখলময় পরিস্থিতি। একের পর এক জায়গায় উঠে এসেছে তৃণমূলের নব জোয়ারকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। কোথাও ভেঙ্গে দেওয়া হয়েছে ব্যালট বাক্স আবার কোথাও বা দলীয় কর্মীদের মধ্যেই হাতাহাতি বচসা। এবার মাটিতে গড়াগড়ি খেতে দেখা গেল তৃণমূলের নবজোয়ারের গোপন ব্যালট। বুধবার মালদার চাচোল স্টেডিয়ামে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল ব্যালট। গত বুধবারই মালদার এই চাচল স্টেডিয়ামে রাত্রি যাপন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার নির্দেশ মতোই প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দেন তৃণমূল কর্মীরা। এ বিষয়ে, তৃণমূলের চাচোল এক নম্বর ব্লকের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ নূর বলেছেন তিনিও দেখতে পান যে ব্যালটগুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু কিভাবে এমনটা হল তা বুঝে উঠতে পারছে না। প্রশ্ন উঠছে গোপন ব্যালট যদি এভাবে রাস্তায় পড়ে থাকে তবে প্রার্থী নির্বাচন কিভাবে হবে