মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১৮ টি নড়ে ভোলা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১৮ টি নড়ে ভোলা।মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেছিল মৎস্যজীবীরা আর সেই জালেই উঠে এলো ১৮ টি বৃহৎ আকৃতির নড়ে ভোলা মাছ। আর এই নড়ে ভোলা মাছ দেখতে পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের রাঙাফলা গ্রামে। রাঙা ফলা গ্রামের জমাদার পাড়ার বাসিন্দারা প্রায় সকলেই মৎস্যজীবী। মাছ বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করে। এদিন সকালে মাছ ধরতে নদীতে জাল ফেলে পাঁচজন মৎস্যজীবী আর সেখানেই হঠাৎ দেখা ১৮ টি নড়ে ভোলা। যার বাজার মূল্য অনেক টাকা এবং এই মুহূর্তে এই ভোলা মাছ গুলো অত্যন্ত দামি। ৫ ফুট দৈর্ঘ্যের এই মাছগুলোকে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে মাছগুলোকে নিলাম ও করা হয়। এলাকার বাসিন্দারা জানালেন তারা অত্যন্ত খুশি এই মাছগুলো জালে উঠে আসাতে কারণ যে মৎস্য বিক্রি করে এলাকার মানুষ জীবিকা নির্বাহ করে সেখানে এই মাছগুলো বাজার দর অনেক টাকা। এই নড়ে ভোলা মাছ খুব একটা দেখতে পাওয়া যায় না। খুব কম সংখ্যক নদীতে এই জাতীয় মাছ থাকে। মৎস্যজীবীরা ভাবতেও পারেনি যে জাল ফেলতেই ১৮ টি নড়ে ভোলার দেখা পাওয়া যাবে। যা দেখে বেজায় খুশি বেলপুকুরের বাসিন্দারা।