মোবাইল পরিষেবা ব্যাহত নদীয়ার রানাঘাটে

মলয় দে নদীয়া :- মোবাইল ছাড়া বর্তমান জীবনে এক মুহূর্ত ভাবতে পারে না সাধারণ মানুষ!কিন্তু এই মোবাইল পরিষেবাই গত তিন চার দিন ধরে ব্যাহত হচ্ছে রানাঘাট ও রানাঘাট সন্নিহিত বিভিন্ন অঞ্চলে। মোবাইল থেকে কখনো ফোন যেতেই চাইছে না,আবার কখনও বা বলছে আপনি পরিসীমা সীমার বাইরে। অথচ মোবাইলটি অন আছে এবং এবং যার মোবাইল সে রানাঘাট শহরেই রয়েছেন। এর ফলে অসুবিধার সম্মুখীন রানাঘাটের মোবাইল গ্রাহকরা। সরকার অথবা বেসিরকারি ,কোন তরফেই মিলছে না কোনো সদুত্তর। গত তিন চার দিন ধরে রানাঘাটে মোবাইল পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে কি প্রতিক্রিয়া জানালেন রানাঘাটের সাধারণ নাগরিকবৃন্দ চলুন শোনা যাক।