মোটরবাইকে ধুলো উড়িয়ে যাওয়া কেন্দ্র করে গুলি

মলয় দে নদীয়া :- মোটরবাইকে ধুলো উড়িয়ে যাওয়া নিয়ে প্রথমে বচসা এরপর হাতাহাতিতে গিয়ে গড়ায়। সেখান থেকে পরে চললো গুলি।গতকাল ঘটনাটি ঘটে নদীয়ার কালীগঞ্জ থানার পালিত বেগিয়া এলাকায়। জানা যায় আহত ব্যক্তির নাম আসাদুল সেখ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দেবগ্রাম প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় রাস্তার পাশে আসাদুল ও বেশ কয়েকজন বসে গল্প করছিলেন অভিযোগ সেই সময় রাস্তা দিয়ে এক মোটর বাইকে ধুলো উড়িয়ে যাওয়া কে কেন্দ্র করেই গুলি চালায় বলে অভিযোগ। যদিও ঘটনা পর দুষ্কৃতীরা পলাতক। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কালিগঞ্জ থানার পুলিশ।