মেয়ের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন ভ্যানচালক বাবা

মৌমিতা দেবনাথ,
মেয়ের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন ভ্যানচালক বাবা
ভ্যান চালিয়ে কোন রকমে সংসার চালান। চারজনের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। আর সেই অভাবী সংসারেই বাসা বাঁধল দুরারোগ্য ব্যাধি। বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার খাসবারান্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসাবাতি এলাকার বাসিন্দা বছর ৪৪ এ রাজু মন্ডল। ভ্যান চালিয়ে কোনমতে সংসার চালান তার দুই মেয়ে, বড় মেয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রী আর ছোট মেয়ে রোকেয়া খাতুনের বয়স মাত্র ৬ বছর। জন্মের পর থেকেই রোকেয়া বিভিন্ন রকম ব্যাধিতে আক্রান্ত আর এবার যে ব্যাধি তার শরীরে বাসা বেধেছে তা খরচ যোগাতে হিমশিম খাচ্ছে বাবা রাজু মন্ডল। তার মা জানায় ভুল চিকিৎসার ফলে রোকেয়ার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে চোখের সামনে মেয়েকে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখছেন কিন্তু পরিবারের কোন কিছু করার উপায় নেই কারণ জমানো অর্থ যা ছিল তা ইতিমধ্যেই চিকিৎসায় শেষ হয়ে গেছে। ভিক্ষাবৃত্তি করে চেয়ে চিন্তা এতদিন মেয়ের রোগের খরচ চালিয়েছেন কিন্তু এবার আর সম্ভব হচ্ছে না। তাই সকলের কাছে মেয়ের রোগের চিকিৎসার জন্য অনুদান চেয়েছেন।