মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ সদ্যোজাত শিশু

মৌমিতা দেবনাথ
মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে নিখোঁজ সদ্যোজাত শিশু
মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সদ্যোজাত শিশু নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ছড়ালো ব্যাপক উত্তেজনা। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে। জানা গেছে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ রঞ্জিতা সিংহ নামে ২৪ বছর বয়সী এক মহিলা খড়িবাড়ি থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন। জানা গেছে মঙ্গলবার রাতে ওই মহিলা খরিবারি গ্রামীণ হাসপাতালে সন্তান প্রসব করে কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তর বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই মহিলার অভিযোগ, এদিন দুপুরে খাওয়ার সময় এক মহিলা তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তার বাচ্চাকে নিজের কাছে রাখে। আর এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যায় ওই মহিলা। আর এরপর তরীঘড়ি খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। ঘটনাস্থলে পৌঁছায় হাসপাতাল সুপার ডক্টর এবং মেডিকেল ফারির পুলিশ। ওয়ার্ডে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে। প্রত্যেকের প্রশ্ন কিভাবে হাসপাতাল থেকে শিশু এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে। যদিও এ বিষয়ে তদন্ত কমিটির গঠন করার কথা জানান সুপার ডাঃ সঞ্জয় মল্লিক।