মলয় দে নদীয়া :- আগামী ২৭ শে ফেব্রুয়ারি মেঘালয়ের বিধানসভা নির্বাচন। বিগত প্রায় ১৫ দিন যাবৎ শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ভোট প্রচারক এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সার্থক রূপায়ণে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে চলেছেন সেখানে। সারা পৃথিবীর কাছে পরিচিত ধর্ম গুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির সুপুত্র হওয়ার কারণেই, দেশের বিভিন্ন রাজ্যে বিশেষত ত্রিপুরা মেঘালয় আসামে তাদের ঠাকুর বাড়ির ভক্তের সংখ্যা কম নয়। মেঘালয়ে পৌঁছেই বিভিন্ন অঞ্চল ভেদে তিনি তার ভক্তদের নিয়ে ছোট ছোট কর্মীসভা করেন বেশ কয়েকটি, পৌঁছান বাড়িতেও। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, ধর্মীয় শক্তিকেই রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করছেন তিনি। মমতা বন্দোপাধ্যায়ের লড়াইয়ের ইতিহাস এবং রাজ্যে ক্ষমতায় আসার পর বাংলার জনগণ সরকার কর্তৃক প্রাপ্ত বিভিন্ন প্রকল্পের বর্ণনা দিয়েই, মেঘালয়ের মানুষ কি কি পেয়েছেন সেই প্রশ্নে, অধিকাংশ মেঘালয়বাসীর মন জয় করেছেন তিনি।
গতকাল মেঘালয়ের ফুলবাড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী এস জি এসমাতুরের হয়ে প্রচারে এলেন মানষ ভুইয়া এবং মহুয়া মৈত্র। যতই ভোট এগিয়ে আসছে, তৃণমূলের নেতৃত্বদের ঝাঁঝালো বক্তব্যে , এবং শান্তিপুরের বিধায়ক কিশোর গোস্বামীর পারিবারিক ধর্মীয় কারণে একটি বড় অংশের ভক্তদের, সরাসরি অংশগ্রহণে , জয় অনেকটাই সুনিশ্চিত করে ফেলেছেন বলে ওয়াকিবহল মহলের ধারণা।

