নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
মেঘালয়ে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গী অভিষেক।
আগামী বছরে মেঘালয় বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকেই পাখির চোখ রেখে মেঘালয় পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার পাশাপাশি এবার দেশের উত্তর পূর্বাঞ্চলে আরো একটি রাজ্যে নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। সেই সুবাদে ই সম্প্রীতি সংগঠনকে মজবুত করতে মুখ্যমন্ত্রীর এই মেঘালয় সফর। মেঘালয় বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে জিন্দাবাদ স্লোগান দিয়ে স্বাগত জানালেন স্থানীয় তৃণমূল নেতারা। ত্রিপুরার পরে মেঘালয় দলকে শক্তিশালী করে তুলতে কোন রকম কমতি রাখছে না তৃণমূল। বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে স্বাগত জানাতে উপচে পড়েছিল ভিড়। জানা যাচ্ছে মেঘালয়ে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন দলের দুই শীর্ষ নেতৃত্ব।

