জলপাইগুড়ি সায়ন সেন :: মৃত ব্যক্তির নামে ভুয়ো বিল করে ডায়ালিসিস ইউনিট থেকে গায়েব হচ্ছে সরকারি টাকা, অভিযোগকে ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে।
মৃত ব্যক্তির নামে বিল করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালের ডায়ালিসিস বিভাগের কর্মীদের একাংশের বিরুদ্ধে। চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি তে। ঘটনায় তদন্তের আশ্বাস স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তথা সিএমওএইচ (১) ডাক্তার জ্যোতিষ চন্দ্র দাস।*
ঘুঘুর বাসা এ বাংলায় এই শব্দটি এখন অনেকের মুখেই শোনা যায়, এবার সেই ঘুঘুর বাসার দৃশ্য ভেসে উঠছে জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে চিকিৎসা করাতে আসা রুগীর পরিবারের লোকজনেদের চোখে।
একদিকে দেড় বছর আগে মৃত স্বামীর নামে আজও কেউ বা কাহারা ওষুধ ,সহ নানান ভুয়ো বিল করে সরকারি টাকা আত্মসাৎ করছে জেনে স্বামীহারানো দুঃখ সঙ্গে এ যেন আরো এক বাড়তি মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন এক অসহায় মহিলা।( বাইট–1)
ঠিক এমন ই ঘটনার বর্ণনা দিলেন শহরের এক গৃহবধূ সুস্মিতা ঘোষ, তিনি বলেন দীর্ঘ দিন থেকেই সদর হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের কিছু কর্মীর দ্বারা একপ্রকার অবহেলার শিকার হচ্ছেন ওনার স্বামী ।
সরকারি ব্যাবস্থা বিনামূল্যে প্রদান করার কথা বলা সত্ত্বেও ঘোরাপথে দিতে হচ্ছে অর্থ।

